অল্প টাকায় ঘুরে আসুন কাটাছড়ি থেকে

ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন। বিভিন্ন জায়গায় গেলে পরিচিত হওয়া যায় নতুন মানুষ, পরিবেশ ও কৃষ্টি-কালচারের সাথে। তাই ভ্রমনপ্রিয় মানুষের সময় পেলেই বেড়িয়ে পরতে চান নতুনের খোঁজে। অনেক সময় অর্থস্বল্পতার কারণে সেটা সম্ভব হয় না। কিন্তু সময় এখন বদলে যাচ্ছে। সুন্দর একটি পরিকল্পনা করা গেলে স্বল্প টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আসা যায়। এজন্য প্রয়োজন একটা সুন্দর পরিকল্পনার। তাছাড়া শিক্ষা জীবনে প্রত্যেকের স্বপ্ন থাকে দুরে কোথাও শিক্ষা সফর করা। তবে অনেক ক্ষেত্রে অর্থ অভাবে সেটি হয়ে উঠে না।  আসুন জেনে নিই ১০০টাকার মধ্যেই রাঙামাটির আশে পাশে ঘুরতে যাওয়ার কিছু জায়গার নাম ও সবিধা।


১। কাটাছড়ি : কাটাছড়ি খুব কাছে হওয়ায় এক্ষেত্রে যাতায়ত খরচ খুবই কম। নাম মাত্র ১০ টাকা বোট ভাড়া দিয়েই এই স্থানটিতে অনায়াসেই আপনি ঘুরতে যেতে পারেন। গাড়িতে চড়লে যাদের বমি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এই স্থানটি উত্তম। কারণ। কারণ এই জায়গাটিতে যাওয়ার জন্য আপনাকে কোন স্থলযানে উঠতে হবে না। জলযানই এই জায়গায় যাওয়ার একমাত্র ভরসা। তাছাড়া এই স্থানটিতে যাওয়ার আরও একটি সুবিধা হলো এটি একদিকে যেমন জীববৈচিত্র সমৃদ্ধ স্থান; অন্যদিকে দিনে গিয়ে দিনে চলে আসা যায়। বাড়তি রাত কাটানোর ঝামেলায় পড়তে হয় না।

সবমিলিয়ে অর্থস্বল্পতা এখন আর ভ্রমনপ্রিয় মানুষকে আটকাতে পারবে না। একটু কৌশলী হলেই স্বল্প খরচে ঘুরে আসা যাবে এই কাটাছড়ি তে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.