আমার লেখা এই প্রতিবেদনটি বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের হ্যালো বিভাগে প্রকাশিত হয়।
কক্সবাজারের দ্বীপ উপজেলা
মহেশখালীতে হিন্দু ধর্মালম্বীদের শ্রী শ্রী আদিনাথ মেলা আগামী ২৭ শে
ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। তবে আগের মতো দীর্ঘ সময় নিয়ে নয়।
হিন্দু ধর্মমতে ফাল্গুন মাসের শিব চর্তুদশীতে এই মেলা আরম্ভ হয়।
প্রতি বছরই এই মেলা দেখতে দেশের প্রতিটি অঞ্চলের মানুষ এখানে আসে।
মেলা নিয়ে এরমাঝেই মন্দির পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
মেলায় ২-১ দিনের মধ্যে রেস্তোরাঁ, খেলনার দোকান ও প্রসাধনসহ বিভিন্ন দোকান বসবে।
বরাবরের মতো মেলায় এবারও থাকছে যাদু, যাত্রা গান, সার্কাসসহ অনেক কিছু।
এছাড়া আরও থাকছে বিভিন্ন নৃ-গোষ্ঠীর তৈরি নানা রকম পোশাক।
প্রতি বছর ১০-১২ দিন ধরে মেলা চললেও পহেলা মার্চ উপজেলা নির্বাচন থাকায় আগেই এ মেলা শেষ হয়ে যাবে এবার বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটি।
m.bdnews24.com/bn/detail/hello/3048

কোন মন্তব্য নেই