আমার লেখা এই প্রতিবেদনটি বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের হ্যালো বিভাগে প্রকাশিত হয়।
হামলায় পুড়ে যাওয়া বৌদ্ধবিহার সংস্কারের কাজ প্রায় শেষ।
শনিবার সকালে সরকারি
একটি দল কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহার, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, লালচিং,
সাদাচিং, মৈত্রী বিহার ঘুরে দেখেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাতটি বিহারসহ বেশকিছু ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
জেলা প্রশাসক রুহুল আমিন জানিয়েছেন, এ মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে তৈরি করা এই বৌদ্ধবিহার উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ কর্মসূচির জন্য রামুর বৌদ্ধবিহার সংস্কারের কাজের অগ্রগতি দেখতে ঢাকা থেকে পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল মান্নান হাওলাদারসহ কর্মকর্তারা রামু এসেছিলেন।

কোন মন্তব্য নেই