কক্সবাজার স্টেডিয়ামে যাচ্ছে আইসিসি পরিদর্শক
আমার লেখা এই প্রতিবেদনটি বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের হ্যালো বিভাগে প্রকাশিত হয়।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু দেখতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চার সদস্য।
আগামী মঙ্গলবার আইসিসির এ দলটি কক্সবাজার যাবেন।
খেলার মাঠের হালহকিকত দেখতে শেষ বারের মতো আসছেন তারা। এর আগে দুবার এসেছিল আইসিসির দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠ ও সুযোগ-সুবিধা বিষয়ক ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন জানান, শুক্রবার সন্ধ্যায় চার সদস্যে পরিদর্শক দল ঢাকায় এসেছে।
শনিবার থেকে বিভিন্ন ভেন্যু দেখতে শুরু করেন তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিযারম ও কক্সবাজারে যাবেন তারা।
এর মধ্যে সিলেট ও কক্সবাজার ভেন্যুর বিকল্প হিসেবে ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠ প্রস্তুত রাখে বিসিবি।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসিকে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ভেন্যু বুঝিয়ে দিতে হবে বিসিবিকে।

কোন মন্তব্য নেই