আমার লেখা এই প্রতিবেদনটি বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের হ্যালো বিভাগে প্রকাশিত হয়।
কক্সবাজার জেলার উপকূলীয় দ্বীপ মহেশখালীতে অভাব দূর করতে বাঁশ দিয়ে নানা শিল্পকর্ম তৈরি করছে শিশুরা।
বাঁশের তৈরি এসব জিনিসপত্র নিজেরাই বাজারে বিক্রি করতে নিয়ে যায়।
কয়েকজন শিশু জানায়, তারা ছমাস ধরে পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করছে।
বাবা-মা তাদের পড়ালেখার খরচ চালাতে পারছেন না বলে তারা স্কুল শেষে এ কাজ করছে।
এই ব্যাপারে তাদের অভিভাবকরাও একই কথা বলেন।
রুপন দে এসব শিশুদের দিয়ে কাজ করাচ্ছেন।
তিনি বলেন, “আমার এখানে প্রায় ১০-১২জন শিশু কাজ করে। এরা সবাই পড়ালেখা করে।
শিশুদের আমি জোর করে আনি নাই। তারা সবাই নিজের ইচ্ছাতেই কাজ করছে। তাদের আমি কাজের ভিত্তিতে টাকা দেই।
এই টাকা দিয়ে কেউ কেউ তাদের পরিবারের অভাব দূর করার চেষ্টা করে, আবার কেউ কেউ এই টাকা দিয়েই নিজের পড়ালেখার খরচ চালায়।”
m.bdnews24.com/bn/detail/hello/4355

কোন মন্তব্য নেই