গাছের সঙ্গে বন্ধুত্ব রাখার শপথ নিলো রাঙামাটির শতাদিক শিক্ষার্থী

গাছের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার শপথ নিয়েছে রাঙামাটির শতাদিক স্কুল শিক্ষার্থী। শনিবার সকাল ৮টায় মোনঘর আবাসিক বিদ্যালয়ে জাতীয় দৈনিক কালেরকণ্ঠের পাঠক সংগঠন ‘শুভসংঘ’ রাঙামাটি জেলা শাখা আয়োজিত ‘বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ নেয়।
শপথ বাক্য পাঠ করান কালেরকণ্ঠ-শুভসংঘ’র রাঙামাটি জেলা সভাপতি অসীম দাশ গুপ্ত। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা ও শুভসংঘের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার সুমাইয়া । এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই উল্লেখ করে এ কাজে শিক্ষার্থীদের সবচে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে আহবান জানান।

বিএটিবি এর সহযোগিতায় আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএটিবি’র এরিয়া ম্যানেজার সুবিনয় খীসা, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মো: কাইমুল ইসলাম ছোটন, সমাজ কল্যান সম্পাদক মংচিউ মারমা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অয়ন চক্রবর্ত্তী প্রমুখ।
এর আগে গত ২৩ই জুলাই মঙ্গলবার রাঙামাটি সরকারি কলেজে এবং ২৫ই জুলাই রাঙামাটি সরকারি মহিলা কলেজ কৃষ্ণচূড়া, সোনালু, নীম সহ নানা প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করে শুভসংঘ। ‘সবুজে বাচুঁক আমার ক্যাম্পাস’ স্লোগানে শুভসংঘের সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী চলবে আগামী ৩০ই জুলাই পর্যন্ত। প্রতিবছরের মত এবারো কর্মসূচীর আওতায় সংগঠনটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ ও বিতরণ করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.