সবুজ ক্যাম্পাসের স্বপ্নে বৃক্ষরোপণ শুভসংঘে
‘সবুজে বাচুঁক আমার ক্যাম্পাস’ স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাঙামাটি জেলা শাখা। কর্মসূচীর আওতায় ২৩ই জুন মঙ্গলবার রাঙামাটি সরকারি কলেজে কৃষ্ণচূড়া, সোনালু, নীম সহ নানা প্রজাতির ২০০ গাছের চারা রোপণ করেছেন তাঁরা।
রাঙামাটি শুভসংঘের আয়োজনে এই বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মঈন উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া। অন্যদের মধ্যে বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষক কৃষ্ণ ফুল চাকমা, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহী, বিআইটি রাঙামাটি এরিয়া ম্যানেজার সুবিনয় খীসা এবং শুভসংঘের সাবেক সংগঠক বিপ্লব তালুকদার।
‘বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নাই’ আহ্বান জানিয়ে উদ্ধোধনী সমাবেশে অধ্যক্ষ বলেন, ‘শুভসংঘের আজকের এই কর্মসূচী নি:সন্দেহে একটি শুভ উদ্যোগ। তোমাদের কর্মকা-ে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে সব শুভ কাজে আমি তোমাদের পাশে থাকব।’
সমাবেশে উপাধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া বলেন,‘ শুভসংঘের সদস্যরা সারা দেশে নানা রকম সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ করে সবার পাশে থাকছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অনবদ্য উদাহরণ’।
কালেরকণ্ঠ শুভসংঘের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু ঘোষ জানান,‘ আমরা এই কর্মসূচীর আওতায় এবার জেলার ৮ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও বিতরণ করছি। মূলত ক্যাম্পাস গুলো সবুজ শ্যামল ও এর সৌর্ন্দয্য বৃদ্ধি করাই আমাদের উদ্দ্যেশ্য। সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে ভবিষ্যতে শুভসংঘ আরও নানা উদ্যোগ গ্রহণ করবে’।
কর্মসূচীতে শুভসংঘের বন্ধুদের সাথে স্যালভেশন বাংলাদেশ, রোভার স্কাউটস ও যুব রেড ক্রিসেন্ট কলেজ ইউনিটের সদস্যরাও অংশ নেন। রাঙামাটি শুভসংঘের সপ্তাহব্যাপী এই কর্মসূচী চলবে আগামী ৩০ই জুলাই পর্যন্ত।

কোন মন্তব্য নেই