তোমার কাছে আমি আজন্মের বোবা!
প্রিয়তমা,
তোমাকে দেখা মাত্রই কেন জানি থমকে যাই আমি। অবাক দৃষ্টিতে দেখতে থাকি তোমাকেই। কিছু মুহুর্তের জন্য যেন নিজেকে হারিয়ে ফেলি তোমার ঐ দু’চোখে । মন চায় তোমার পথ রোধ করে মুখোমুখি দাড়াই। আর চিৎকার করে বলি ভালোবাসি...ভালোবাসি... তোমাকে।
কিন্তু না।! সে সুযোগ কখনই আমার হবে না। তোমার কাছে যে আমি আজন্মের বোবা! তোমাকে দেখা মাত্রই যে বাকরুদ্ধ হয়ে পড়ি আমি।
জানো, তোমার কেউ আছে কিংবা নেই সেটা জানার আগ্রহ আমার কখনোই জন্মায় না। শুধু তোমার হাসির আড়ালেই থাকতে চেয়েছি জীবনভর। মস্তিষ্কের নিউরন জুড়ে শুধু তোমার সাথে কাটানো দিন গুলোই। তোমার থেকে নিজেকে গুটিয়ে নেওয়াও যে খুব কষ্টের। তবুও অজ্ঞাতস্বরে আমি তোমাকেই অনুসরণ করে চলছি। ভালো থেকো হৃদয়ের বন্ধু।


nice written
উত্তরমুছুন