অর্থমন্ত্রীর নজর এড়ানো একমাত্র বিলাসপণ্য: ভালোবাসা”

প্রতি বছর জুন এলেই কোথা থেকে যেন মনে পড়ে যায় জাতীয় বাজেটের কথা। নতুন বাজেট মানেই নতুন হিসাব—কোথাও ভ্যাট বাড়ে, কোথাও কমে; কোনো কিছুর দাম হালকা হয়, আবার কোনো কিছুর দাম হঠাৎই ছুঁয়ে ফেলে আকাশ। এই ওঠানামার ভিড়ের মধ্যেও একটি জিনিস আছে, যার মূল্য যেন সৃষ্টির আদিকাল থেকে একই রয়ে গেছে—তা হলো ‘ভালোবাসা’।

অদ্ভুতভাবে, এই একটিমাত্র অনুভূতির উপর ভ্যাট আরোপের কথা বোধহয় আজও কারও ভাবনায় আসে না। কোনো অর্থমন্ত্রীই এখনো সেই সাহস দেখাননি। প্রতি বছর বাজেট আসে, যায়—অনেক কিছুই করের আওতায় আসে, আবার অনেক কিছু অব্যাহতি পায়; কিন্তু ভালোবাসা যেন চিরকালই থেকে যায় ভ্যাটমুক্ত এক আশ্রয়ে। অথচ চাহিদার বিচারে দেখলে, এই ভালোবাসা সিগারেট বা মদের চেয়েও কম বিলাসবহুল নয়—বরং অনেক বেশি দামী, অনেক বেশি আকাঙ্ক্ষিত। সেই হিসেবে চাইলে এর উপর বসতে পারতো ভ্যাট, এমনকি সম্পূরক শুল্কও। তবুও, ভালোবাসা আজও অদ্ভুতভাবে করমুক্তই রয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.