মহেশখালীতে শীতবস্ত্রের দাম নাগালের বাইরে
আমার লেখা এই প্রতিবেদনটি বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের হ্যালো বিভাগে প্রকাশিত হয়।
প্রচণ্ড শীতে মহেশখালীতে পুরোনো কাপড়ের দোকানে গরিব মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে কিন্তু চড়া দামের কারণে কিনতে পারছে না কাপড়।
মহেশখালীর বেশিরভাগ মানুষ দিনমজুর। নতুন কাপড় কেনা তাদের কাছে বিলাসিতা।
প্রতি বছর দ্বীপের ধনী প্রবাসী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন বেসরকারি এনজিও এ
সব দরিদ্র মানুষের জন্যে গরম কাপড় বিতরণ করা হয়ে থাকে। তবে এবার টানা
অবরোধ-হরতালের কারণে সেসব ত্রাণ বিতরণ করতে এখনও দেখা যায়নি।
অবরোধের কারণে রোজকার খাবার যোগাড় করতেই তারা হিমশিম অবস্থা; শীতের কাপড় কেনা তো দুঃসাধ্য। তারপরেও শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে দরিদ্র লোকজন কমদামে পুরোনো শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছে উপজেলার রাস্তার হকারদের দোকানে। সেখানেও কাপড়ের দাম তাদের নাগালের বাইরে।
কয়েকজন ক্রেতা জানায়, গত বছরের চেয়ে এ বছর গরম কাপড়ের দাম অনেক বেশি।
এ ব্যাপারে কয়েকজন হকার জানায়, হরতাল-অবরোধের কারণে শহর থেকে দ্বিগুন দামে কাপড় কিনতে হচ্ছে এবং নিয়মিত যানবাহন না চলায় আনার খরচও বেড়ে গেছে। তাই তারা কমদামে কাপড় বিক্রি করতে পারছে না।

কোন মন্তব্য নেই